ভালবাসা _______✒জয়ন্ত প্রসাদ গুপ্ত আবার যদি আসি ফিরে এই বাংলার নীড়ে —আবার । তবে কী দেখতে চাইব আমি ? না , কোন রোম্যান্টিক ভাবনা নয় , মনে হ’ল দেখি যেন মানুষের দু বেলা জোটে আহার । তাদের না খোয়াতে হয় আত্মসম্মান । নারীর ইজ্জত না লোটায় মাটিতে । অর্থ বৈভবের নেশায় , ক্ষমতার লোভে মানুষ […] Read more
শঙ্কা _______জয়ন্ত প্রসাদ গুপ্ত হৃদয়ে হৃদয় মেলে ভালবাসার নিবিড় বন্ধনে । উন্মনা মন যদি ধরা দিতে নাহি চায় প্রেমিক হৃদয় সেথা নিরুপায় । শুধু উদাস অন্তর এই ভেবে ব্যথিত হয়, কোন দূর ভবিষ্যতে আকাশ বাতাস না মথিত হয় ব্যর্থতার বেদনায়—— অতৃপ্ত আত্মার নিবিড় ক্রন্দনে ! Read more
মনে পড়ে ____জয়ন্ত প্রসাদ গুপ্ত এখন কী হয় জানি না। কিন্তু আমাদের ছোটবেলায় কলকাতায় এত ঘুড়ি উড়ত যে, একটু অতিশয়োক্তি করে বলা যায় যে আকাশ দেখা যেত না। ঘুড়ি ওড়ানোতে আমি যে খুব ওস্তাদ ছিলাম তা নয় । কিন্তু অন্যদিন যাই হোক না বিশ্বকর্মা পুজোর দিন তো পিছিয়ে থাকার প্রশ্নই ওঠে না।। যে যার ছাদে […] Read more
বলো দেখি মোরে ____জয়ন্ত প্রসাদ গুপ্ত বাজবে যেদিন বিদায়ের বাঁশী , রজনীগন্ধা হয় তো হারাবে তন্দ্রা , বকুলের ফুল হবে বুঝি ব্যথায় ব্যাকুল । নদীর চোখের জল বয়ে যাবে ছলোছল , আকাশে সজল মেঘের আনাগোনা । বেশী কিছু নয় , নাহি চাহি অশ্রুজল । বলো দেখি মোরে, আমারে স্মরিয়া হবে কি গো তুমি আনমনা ! […] Read more





